কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে লেখ।
উত্তর: যখন দুই বা ততোধিক কম্পিউটার তার বা তারবিহীন মাধ্যমের সাহায্যে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করে, তখন উক্ত ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার প্রযুক্তির সর্বাধুনিক বিকাশ হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক প্রসারিত করা। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান, ব্যক্তিগত যোগাযোগ, ই-মেইল, অনলাইন ব্যাংকিং ইত্যাদি কাজ করা যায়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে লেখ।
উত্তর

