ওয়েব ব্রাউজিংয়ের জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়?
ক. FTP
খ. SMTP
গ. HTTP
ঘ. WWW
উত্তর: HTTP
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) HTTP অপশন যাচাইকরণ: FTP: এটি (File Transfer Protocol) মূলত ইন্টারনেটে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান-প্রদানের প্রোটোকল। SMTP: এটি (Simple Mail Transfer Protocol) ইলেকট্রনিক মেইল বা ই-মেইল প্রেরণের কাজে ব্যবহৃত প্রোটোকল। WWW: এটি (World Wide Web) হলো বিশ্বব্যাপী বিস্তৃত আন্তঃসংযুক্ত ওয়েব পেজের সংগ্রহ, এটি কোনো প্রোটোকল নয়। HTTP: এটি (Hypertext Transfer Protocol) ওয়েব সার্ভার থেকে ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে ওয়েব পেজ স্থানান্তরের মূল প্রোটোকল, যা ওয়েব ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়।
HSC ICT College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · College papers · MCQ

