কোন প্রযুক্তি মিঃ রায়কে সুষ্ঠুভাবে কাজ করতে সাহায্য করে? জৈবিক বিশ্লেষণে এটি কীভাবে নতুন মাত্রা আনে?
উত্তর: বায়োইনফরমেটিক্স প্রযুক্তি মি: রায়কে সুষ্ঠুভাবে কাজ করতে সাহায্য করে। জৈবিক বিশ্লেষণে এটি যেভাবে নতুন মাত্রা আনে, তা নিচে আলোচনা করা হলো- ১. জৈবিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ: বায়োইনফরমেটিক্স কম্পিউটার এবং সফটওয়্যারের মাধ্যমে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের মতো জৈবিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে সাহায্য করে। এটি কৃষি বিজ্ঞানীদের বিপুল পরিমাণ জেনেটিক তথ্য দ্রুত এবং নির্ভুলভাবে বিশ্লেষণ করার সুযোগ দেয়, যা প্রচলিত হাতে-কলমের পদ্ধতিতে সম্ভব নয়। ২. উন্নত ফসলের জাত উদ্ভাবন: উদ্ভিদের জিনোম সিকোয়েন্সিং বিশ্লেষণের মাধ্যমে উচ্চ ফলনশীল, রোগ-প্রতিরোধী এবং প্রতিকূল আবহাওয়া (যেমন-খরা বা লবণাক্ততা) সহনশীল ফসলের জাত উদ্ভাবন করা সহজ হয়। বায়োইনফরমেটিক্সের সাহায্যে উদ্ভিদের জিনগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায় এবং কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নির্বাচন করা যায়। ৩. গবেষণার সময় ও ব্যয় সাশ্রয় ল্যাব পরীক্ষা করার আগে কম্পিউটার সিমুলেশন ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোন উদ্ভিদের সংকরায়ণ কাঙ্ক্ষিত ফলাফল দিবে তা অনুমান করা সম্ভব হয়। এতে গবেষণার সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ফলাফলের নির্ভুলতা বৃদ্ধি পায়। ৪. রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ: ক্ষতিকারক পোকামাকড়, ব্যাকটেরিয়া বা ভাইরাসের জিনগত গঠন বিশ্লেষণ করে সেগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা বা জৈব-কীটনাশক তৈরি করা যায়। বায়োইনফরমেটিক্স কৃষি নিরাপত্তায় নতুন দিক উন্মোচন করেছে। ৫. উদ্ভিদ পুষ্টি ব্যবস্থাপনা: মাটির গুণাগুণ, উদ্ভিদের মেটাবলিজম এবং পুষ্টি চাহিদা বিশ্লেষণ করে কোন সার বা পুষ্টি উপাদান ফসলের জন্য সবচেয়ে কার্যকর হবে তা নির্ভুলভাবে নির্ধারণ করা যায়। এটি ফসলের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৬. ভবিষ্যৎ পূর্বাভাস ও সিদ্ধান্ত গ্রহণ: বায়োইনফরমেটিক্সের বিশ্লেষণ। পদ্ধতি ব্যবহার করে ফসলের সম্ভাব্য রোগ, পোকামাকড়ের আক্রমণ বা পরিবেশগত প্রভাব পূর্বানুমান করা যায়। ফলে কৃষি বিজ্ঞানীরা সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা নিতে পারে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
কোন প্রযুক্তি মিঃ রায়কে সুষ্ঠুভাবে কাজ করতে সাহায্য করে? জৈবিক বিশ্…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
