চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজিটি চিহ্নিত করো এবং উক্ত টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজিটি হলো রিং টপোলজি। যে টপোলজিতে কম্পিউটার নোডগুলো রিং এর ন্যায় চক্রাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাকে রিং টপোলজি বলে। নিচে রিং টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ করা হলো- সুবিধা : ১. এই টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। ২. নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। ৩. নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। ৪. তার কম প্রয়োজন হয় বলে বাস্তবায়ন খরচ কম। ৫. ডেটা একদিক থেকে প্রবাহিত হওয়ার কারণে ব্যান্ডউইথ ঠিক থাকে। অসুবিধা: ১. এই টপোলজিতে কোনো কম্পিউটার বা তার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। ২. কম্পিউটারের সংখ্যা বাড়ালে ডেটা ট্রান্সফারের সময়ও রাড়ে। ৩. সিগন্যাল আদান-প্রদান অপেক্ষাকৃত ধীরগতিতে সম্পন্ন হয়। ৪. নেটওয়ার্কের সমস্যা নিরূপণ বেশ জটিল এবং নিয়ন্ত্রণের জন্য জটিল সফটওয়্যারের দরকার হয়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজিটি চিহ্নিত করো এবং উক্ত টপোলজির সুবিধা ও…
উদ্দীপক

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

