শেয়ারFacebookWhatsApp

অমিতাভ সাহেবের ট্রেনিং সেন্টারের প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে ট্রেনিং সেন্টারে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্সের ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি। এ পদ্ধতিতে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল স্ক্যানারের মাধ্যমে আঙুলের ছাপের ইমেজ নেয়া হয়। ইনপুটকৃত ইমেজের অর্থাৎ আঙুলের ছাপের বিশেষ কিছু একক বৈশিষ্ট্যকে ফিল্টার করা হয় এবং এনক্রিপ্টেড বায়োমেট্রিক কি হিসেবে সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্টের ইমেজকে সংরক্ষণ না করে সংখ্যার সিরিজ (বাইনারি কোড) কে ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের অ্যালগরিদম এ বাইনারি কোডকে ইমেজে পুনঃরূপান্তর করতে পারে না। তাই কেউ ফিঙ্গারপ্রিন্টকে নকল (ডুপ্লিকেট) করতে পারে না। বায়োমেট্রিক্স ডিভাইস, যেমন ফিঙ্গার স্ক্যানারে থাকে একটি রিডার অথবা স্ক্যানিং ডিভাইস এবং সফটওয়্যার যা স্ক্যান করা তথ্যকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে এবং ম্যাচিং পয়েন্টগুলো তুলনা করে। বায়োমেট্রিক ডিভাইসগুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গারপ্রিন্ট রিডারের জনপ্রিয়তা সর্বাধিক। তুলনামূলকভাবে কম দামী, নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি এবং প্রচুর ডেটা রাখতে পারে বলে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ও অন্যান্যদের প্রবেশ ও বের হবার জন্য ফিঙ্গারপ্রিন্ট রিডারগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল

অমিতাভ সাহেবের ট্রেনিং সেন্টারের প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্ত…

উদ্দীপক

জনাব অমিতাভ Dynamics Research Center এ গেলেন। সেখানে ট্রেনিং সেন্টারে প্রবেশের জন্য হাতের ছাপ ও ব্যবহারিক কক্ষে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট স্থানে তাকানোর প্রয়োজন হয়। অমিতাভ সাহেব সেখানে একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে তৈরি মেশিন দেখলেন যা দিয়ে বিপজ্জনক কাজ করা হয়।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026

উত্তর

ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়।

উত্তর

বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করে অর্থ উপার্জন করাকে সাধারণত ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলা হয়। এটি এমন একটি পেশা যেখানে ব্যক্তিরা বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্টের জন্য দূর থেকে কাজ করেন। এই পদ্ধতিতে ভৌগোলিক দূরত্বের কোনো বাধা থাকে না এবং কাজের সময় ও স্থান নিজের সুবিধামতো নির্ধারণ করা যায়। Upwork, Fiverr, Freelancer-এর মতো অনলাইন মার্কেটপ্লেসগুলো এই ধরনের কাজের সুযোগ করে দেয়, যার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের ক্লায়েন্টের সাথে যোগাযোগ ও কাজ সম্পন্ন করা সম্ভব।

উত্তর

উদ্দীপকে ট্রেনিং সেন্টারে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্সের ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি। এ পদ্ধতিতে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল স্ক্যানারের মাধ্যমে আঙুলের ছাপের ইমেজ নেয়া হয়। ইনপুটকৃত ইমেজের অর্থাৎ আঙুলের ছাপের বিশেষ কিছু একক বৈশিষ্ট্যকে ফিল্টার করা হয় এবং এনক্রিপ্টেড বায়োমেট্রিক কি হিসেবে সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্টের ইমেজকে সংরক্ষণ না করে সংখ্যার সিরিজ (বাইনারি কোড) কে ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের অ্যালগরিদম এ বাইনারি কোডকে ইমেজে পুনঃরূপান্তর করতে পারে না। তাই কেউ ফিঙ্গারপ্রিন্টকে নকল (ডুপ্লিকেট) করতে পারে না। বায়োমেট্রিক্স ডিভাইস, যেমন ফিঙ্গার স্ক্যানারে থাকে একটি রিডার অথবা স্ক্যানিং ডিভাইস এবং সফটওয়্যার যা স্ক্যান করা তথ্যকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে এবং ম্যাচিং পয়েন্টগুলো তুলনা করে। বায়োমেট্রিক ডিভাইসগুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গারপ্রিন্ট রিডারের জনপ্রিয়তা সর্বাধিক। তুলনামূলকভাবে কম দামী, নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি এবং প্রচুর ডেটা রাখতে পারে বলে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ও অন্যান্যদের প্রবেশ ও বের হবার জন্য ফিঙ্গারপ্রিন্ট রিডারগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপকে ট্রেনিং সেন্টার ও ব্যবহারিক কক্ষে প্রবেশের জন্য যথাক্রমে ফিঙ্গারপ্রিন্ট ও রেটিনা স্ক্যান পদ্ধতি ব্যবহার করা হয়। মানুষের ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারাজীবন ধরে অপরিবর্তিত থাকে। প্রত্যেক ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট এতোটাই স্বতন্ত্র দুটি যমজ শিশু একই ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও ফিঙ্গার প্রিন্ট দিয়ে আলাদা করা যায়। ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে অফিসে প্রবেশ নিশ্চিত করতে পূর্বেই ব্যবহারকারীর আঙুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট রিডার ঐ ব্যবহারকারীর আঙুলের নিচের অংশের ত্বককে রীড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে এবং মিলে গেলে অ্যাকসেস প্রদান করে। এ পদ্ধতিতে সফলতার পরিমাণও বেশি। ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারের দাম তুলনামূলকভাবে কম এবং সহজে সিস্টেম বুঝতে পারে। এ কারণে ফিঙ্গার প্রিন্ট বা হাতের স্পর্শ পদ্ধতিই বহুল ব্যবহৃত। অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতিতেও একইভাবে ব্যক্তি শনাক্ত করা গেলেও এর সফলতার হার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চোখের আইরিশ বা রেটিনা স্ক্যানার হিসেবে ডেটা ইনপুট করে অ্যাকসেস কন্ট্রোল কাজ করে। কিন্তু আইরিশ ও রেটিনা স্ক্যান অনেক সময় সিস্টেম সহজে বুঝতে পারে না। তাছাড়া ডিভাইসটির দামও বেশি। তাই ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি বেশি সুবিধাজনক।
HSCICTChapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটি মিল রয়েছে উভয় ক্ষেত্রেই ____ করা হয়-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.AI এর সাথে সম্পর্কিত- i. এক্সপার্ট সিস্টেম ii. ফাজি লজিক iii. লার্নিং সিস্টেম নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানবদেহের কোন উপাদানটি DNA পর্যবেক্ষণে ব্যবহৃত হয়?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রেজা তার অফিস রুমের কম্পিউটারসমূহ, প্রিন্টার ও স্ক্যানার ইত্যাদি শেয়ার করার জন্য সংযুক্ত করেন। তিনি জন্ম নিবন্ধন করার কাজ পেলেন। যার জন্য আরও বেশি কিছু তথ্য, উপাত্ত সংরক্ষণ করার প্রয়োজন হয়। ডেটাসমূহ যাতে না হারায় সেজন্য তিনি ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম কমার্স কলেজ · 2024

ক
NFC কি?
খ
শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ককে নির্দেশ করছে? ব্যাখ্যা কর ।
ঘ
মি. রেজার সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রেজা তার অফিস রুমের কম্পিউটারসমূহ, প্রিন্টার ও স্ক্যানার ইত্যাদি শেয়ার করার জন্য সংযুক্ত করেন। তিনি জন্ম নিবন্ধন করার কাজ পেলেন। যার জন্য আরও বেশি কিছু তথ্য, উপাত্ত সংরক্ষণ করার প্রয়োজন হয়। ডেটাসমূহ যাতে না হারায় সেজন্য তিনি ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম কমার্স কলেজ · 2024

ক
NFC কি?
খ
শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ককে নির্দেশ করছে? ব্যাখ্যা কর ।
ঘ
মি. রেজার সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।

শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.NFC কি?

NFC কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: question image

চট্টগ্রাম কমার্স কলেজ · 2024

ক
সুইচ কী ?
খ
ব্রডকাষ্ট ও মাল্টিকাষ্ট এর মধ্যে পার্থক্য লিখ।
গ
উদ্দীপকের চিত্র-১ এর গঠন বর্ণনা কর।
ঘ
উদ্দীপকের চিত্র-A ও চিত্র-B এর মধ্যে কোনটির ব্যবহার তুলানামূলক সুবিধাজনক। যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: question image

চট্টগ্রাম কমার্স কলেজ · 2024

ক
সুইচ কী ?
খ
ব্রডকাষ্ট ও মাল্টিকাষ্ট এর মধ্যে পার্থক্য লিখ।
গ
উদ্দীপকের চিত্র-১ এর গঠন বর্ণনা কর।
ঘ
উদ্দীপকের চিত্র-A ও চিত্র-B এর মধ্যে কোনটির ব্যবহার তুলানামূলক সুবিধাজনক। যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্রডকাষ্ট ও মাল্টিকাষ্ট এর মধ্যে পার্থক্য লিখ।

ব্রডকাষ্ট ও মাল্টিকাষ্ট এর মধ্যে পার্থক্য লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সুইচ কী ?

সুইচ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটি মিল রয়েছে উভয় ক্ষেত্AI এর সাথে সম্পর্কিত- i. এক্সপার্ট সিস্টেম ii. ফাজি লজিক iii. লার্নিং সিস্টেম নিমোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?মানবদেহের কোন উপাদানটি DNA পর্যবেক্ষণে ব্যবহৃত হয়?মি. রেজার সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ককে নির্দেশ করছে? ব্যাখ্যা কর ।শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।NFC কি?উদ্দীপকের চিত্র-A ও চিত্র-B এর মধ্যে কোনটির ব্যবহার তুলানামূলক সুবিধাজনক। যুক্তিউদ্দীপকের চিত্র-১ এর গঠন বর্ণনা কর।ব্রডকাষ্ট ও মাল্টিকাষ্ট এর মধ্যে পার্থক্য লিখ।সুইচ কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।