উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ এবং চিত্র-২ এর মাঝে কোনটি অধিক নিরাপদ? যুক্তিসংগত আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ হলো মেশ টপোলজি এবং চিত্র-২ হলো রিং টপোলজি। এদের মধ্যে মেশ টপোলজি অধিক নিরাপদ। কারণ- ১. মেশ টপোলজিতে যেকোনো দুইটি কম্পিউটারের মধ্যে দ্রুত ডেটা আদান-প্রদান করা যায়। কিন্তু রিং টপোলজিতে ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি। ২. মেশ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানে কোনো সমস্যা হয় না। কিন্তু রিং টপোলজিতে কোনো কম্পিউটার (১, ২ ও ৩ এর মধ্যে) যেকোনোটি নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। ৩. মেশ টপোলজির নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। কিন্তু রিং টপোলজি যেকোনো সমস্যা নিরূপণ করা বেশ জটিল। ৪. মেশ টপোলজিতে এক নোড থেকে অন্য নোডে ডেটা সরাসরি স্থানান্তর করা যায়। কিন্তু রিং টপোলজিতে কম্পিউটারের সংখ্যা বাড়ালে ডেটা পারাপারের সময়ও বেড়ে যায়। উপরে বর্ণিত আলোচনার প্রেক্ষিতে এটি স্পষ্ট যে, রিং টপোলজির চেয়ে মেশ টপোলজিই অধিক নিরাপদ।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ এবং চিত্র-২ এর মাঝে কোনটি অধিক নিরাপদ? যু…
উদ্দীপক

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026
উত্তর
উত্তর
উত্তর
মেশ টপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। মেশ টপোলজিতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর জন্য কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইসের দরকার পড়ে না। এ নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট- টু- পয়েন্ট (পিয়ার-টু-পিয়ার) লিংক বলা হয়। এটি সম্পূর্ণরূপে আন্তঃসংযুক্ত টপোলজি নামেও পরিচিত। কোনো কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না। অর্থাৎ সহজে নেটওয়ার্কে খুব বড়ো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। বাকি কম্পিউটারগুলো দ্বারা কাজ চালানো যায়। এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয়। নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে । ডেটা যোগাযোগের নির্ভরশীলতাই যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে মেশ টপোলজি ব্যবহার করা হয়। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিরাপত্তা ও নিশ্চয়তা থাকে।উত্তর

