ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলগুলো ব্যাখ্যা করো।
উত্তর: ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেলগুলো নিচে ব্যাখ্যা করা হলো- ১. অবকাঠামোগত সেবা: এই মডেলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। ২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা: এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম। ৩. সফটওয়্যারভিত্তিক সেবা: এই মডেলে ব্যবহারকারীরা সার্ভিসদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়্যার ও ডেটাবেজ অ্যাকসেস এবং ব্যবহারের সুযোগ পায়। ৪. নেটওয়ার্কভিত্তিক সেবা: এটি এমন একটি মডেল, যেখানে গ্রাহকরা তাদের নিজস্ব অবকাঠামো স্থাপনের পরিবর্তে ক্লাউড বিক্রেতার কাছ থেকে নেটওয়ার্ক পরিসেবাগুলো ভাড়া নিয়ে থাকেন।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলগুলো ব্যাখ্যা করো।
উত্তর

