নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: মি: 'ক' বসুন্ধরা সিটিতে অবস্থিত টগি ওয়ার্ল্ডে বিশেষ ধরনের চশমা, বুট, সুট ইত্যাদি পরিধান করে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিবেশ উপলব্ধি করলো। এরপর সিনেমাতে একটি চালকবিহীন গাড়ি দেখলো । Q. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির কল্যাণে— i. স্বল্প সময়ে বেশি উৎপাদন করা যাবে ii. বাস্তবায়নের পূর্বে বাস্তবকে উপলব্ধি করা যাবে iii. বেকারত্ব হ্রাস পাবে, নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: উদ্দীপকে প্রথম অংশে ভার্চুয়াল রিয়েলিটি এবং দ্বিতীয় অংশে চালকবিহীন গাড়ির মাধ্যমে স্বয়ংক্রিয়/AI নির্ভর প্রযুক্তি বোঝানো হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে বাস্তবায়নের আগে কোনো পরিবেশ বা পরিস্থিতি অনুভব করা যায়। আবার স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে কম সময়ে বেশি কাজ বা উৎপাদন করা সম্ভব।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · MCQ
