ঘড়ির কাঁটার গতি সরল দোলন গতি নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সরল দোলন বা সরল ছন্দিত গতির ক্ষেত্রে বস্তুর গতি একটি নির্দিষ্ট বিন্দু বা সাম্যাবস্থার এদিক-ওদিক স্পন্দিত হয় এবং এর ত্বরণ সবসময় সাম্যাবস্থা অভিমুখী হয়। কিন্তু ঘড়ির কাঁটার গতি একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে বৃত্তাকার পথে আবর্তিত হয়। এর কোনো নির্দিষ্ট সাম্যাবস্থা নেই এবং এটি সামনে-পেছনে স্পন্দিত হয় না। তাই ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি হলেও এটি সরল দোলন গতি নয়।
HSC Physics 1st Paper Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Board papers · সৃজনশীল
ঘড়ির কাঁটার গতি সরল দোলন গতি নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর


