দুই মুখ খোলা নলে নিঃসৃত সুর একমুখ খোলা নল অপেক্ষা বেশি শ্রুতিমধুর হয়- ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি, কোনো সুরে উপস্থিত সমমেলের (Harmonics) সংখ্যা যত বেশি হয়, সেই সুর তত বেশি শ্রুতিমধুর হয়। একমুখ খোলা নলে কেবল বিজোড় সমমেলগুলো (যেমন: ১ম, ৩য়, ৫ম ইত্যাদি) উৎপন্ন হয়, জোড় সমমেলগুলো অনুপস্থিত থাকে। কিন্তু দুই মুখ খোলা নলে জোড় ও বিজোড় উভয় প্রকার সমমেল (যেমন: ১ম, ২য়, ৩য় ইত্যাদি) উৎপন্ন হয়। যেহেতু দুই মুখ খোলা নলে সমমেলের সংখ্যা বেশি থাকে, তাই এর নিঃসৃত সুর একমুখ খোলা নলের সুর অপেক্ষা বেশি শ্রুতিমধুর হয়।
HSC Physics 1st Paper Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Board papers · সৃজনশীল
দুই মুখ খোলা নলে নিঃসৃত সুর একমুখ খোলা নল অপেক্ষা বেশি শ্রুতিমধুর হয়- ব্যাখ্যা কর।
উত্তর


