নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. পোশাক উক্ত রেখার প্রভাব- i. সৌন্দর্য ও কমনীয়তা বৃদ্ধি করে ii. বৈচিত্র্য ও ছন্দ আসে iii. ব্যক্তির দৈর্ঘ্য কমায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: বক্ররেখা সাধারণত ঢেউ খেলানো বা বাঁকানো হয়ে থাকে। বক্ররেখা দিয়ে কোমলতা, নমনীয়তা, তৎপরতা ইত্যাদি বোঝানো হয়। পোশাকে বৈচিত্র্য ও ছন্দ আনতে বক্ররেখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পোশাকে বক্ররেখা আপাতদৃষ্টিতে ব্যক্তির দৈর্ঘ্য কমায়, তবে সৌন্দর্য ও কমনীয়তা বৃদ্ধি করে। ঊর্ধ্বমুখী বক্র রেখা আনন্দ ও উল্লাস বোঝায়। অন্যদিকে নিম্নমুখী বক্র রেখা বিষাদ ও নিরুৎসাহের ভাব আনে।
HSC Home Science 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · College papers · MCQ
