দেশের ভেতরে উৎপাদিত পণ্যের উপর আরোপিত করকে কী বলে?
ক. উৎপাদন কর
খ. পণ্য কর
গ. বাণিজ্য শুল্ক
ঘ. আবগারি শুল্ক
উত্তর: আবগারি শুল্ক
ব্যাখ্যা: দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। বাংলাদেশের প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, মদ, গাঁজা প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়।
HSC Economics 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · College papers · MCQ

