সেবাকে কেন বিপণন অর্পণের উপাদান বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য বিপণনকারী যা কিছু উপস্থাপন করে তাকে বিপণন অর্পণ বলে। বিপণন অর্পণের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে পণ্য, সেবা ও অভিজ্ঞতা। যা কিছু মানুষের অভাব মেটাতে পারে এবং বিপণনকারী বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করে তাই বিপণন অর্পণের অন্তর্ভুক্ত। সেবা এমন একটি বিষয় যা দৃশ্যমান না হলেও মানুষের অভাব মেটাতে সক্ষম। এছাড়া বিপণনকারী গ্রাহকের অভাব মেটানোর জন্য বিভিন্ন সেবা উপস্থাপন করে থাকে। তাই সেবাকে বিপণন অর্পণের উপাদান বলা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
সেবাকে কেন বিপণন অর্পণের উপাদান বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর