'তেহারি ঘর' এর সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: 'তেহারি ঘর' এর সফলতার মূল কারণ হলো পরিবেশবান্ধব ব্যবসায় নীতি অবলম্বন অর্থাৎ গ্রিন মার্কেটিং। আধুনিক বিপণনের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে গ্রিন মার্কেটিং। গ্রিন মার্কেটিং-এর মূল প্রতিপাদ্য বিষয় হলো পরিবেশবান্ধব ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ ব্যবসায়িক কর্মকাণ্ড দ্বারা যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা। উদ্দীপকের 'তেহারি ঘর' রেস্তোরাঁ ক্রেতাদের জন্য যেমন পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে, তেমনি তাদের ব্যবহৃত আসবাবপত্র ও থালা-বাসন হলো পরিবেশবান্ধব যা ক্রেতা আকর্ষণে সহায়ক হয়েছে। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি অল্পদিনেই সাফল্য অর্জন করতে পেরেছে। উদ্দীপকের 'তেহারি ঘর' শুধু স্বল্পমূল্যে মানসম্মত খাবারের নিশ্চয়তাই দেয়নি; পাশাপাশি তারা পরিষ্কার-পরিচ্ছন্নতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে এবং পরিবেশবান্ধব আসবাবপত্র ও থালা-বাসন ব্যবহার করেছে। আর তাই 'তেহারি ঘর' রেস্তোরাঁ পরিবেশ রক্ষায় বেশি গুরুত্ব দিয়ে সফলতা লাভ করেছে। তাই বলা যায়, তাদের সাফল্যের কারণ হলো পরিবেশবান্ধব ব্যবসায় নীতি অবলম্বন।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
'তেহারি ঘর' এর সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর