উদ্দীপক অনুযায়ী 'বীথি হাউজিং কোম্পানি'-এর সম্পাদিত কার্যক্রম বিপণনের ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী 'বীথি হাউজিং কোম্পানি'-এর সম্পাদিত কার্যক্রম বিপণনের ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত। যে যুগে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে সে যুগকে বিক্রয় যুগ বলে। ১৯৩০-১৯৫০ সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এ যুগে উৎপাদন দক্ষতা, উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভোক্তাদের পছন্দসই পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল যেমন: বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় ইত্যাদির উন্নয়ন ঘটে এ যুগে। উদ্দীপকে বীথি হাউজিং কোম্পানি সাভারের অদূরে ১৩০ বিঘা জমির ওপর 'শান্তির নীড়' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করেন। উক্ত বিক্রয়কর্মী নিয়োগ ও বিজ্ঞাপন কার্যক্রমটি বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী 'বীথি হাউজিং কোম্পানি'-এর সম্পাদিত কার্যক্রম বিপণনে…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর