উদ্দীপকে জনাব আতিকের চিন্তাভাবনা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে কতটা ফলপ্রসূ হবে, তা বিপণনের মৌলিক ধারণার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব আতিকের চিন্তাভাবনা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ফলপ্রসূ হবে। তিনি বিপণনের মৌলিক ধারণা সম্পর্কভিত্তিক বিপণনের ওপর গুরুত্বারোপ করেন। বিপণন কিছু মৌলিক ধারণার ওপর গুরুত্ব দিয়ে তার কার্যক্রম সম্পাদন করে। বিপণনে ক্রেতাসহ বিভিন্ন পক্ষের সাথে সু-সম্পর্ক স্থাপন করে বিপণনকারী তার কাজ সম্পাদন করে যা বিপণনের মৌলিক ধারণার অন্তর্গত সম্পর্কভিত্তিক বিপণনকে নির্দেশ করে। বর্তমানে প্রতিযোগিতাপূর্ণ বাজারে ক্রেতাসহ অন্যান্য পক্ষের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। উদ্দীপকে জনাব আতিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত। তিনি বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্যপরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। তিনি মনে করেন, বিপণনে জড়িত বিভিন্ন পক্ষের সাথে শক্তিশালী ভ্যালুনির্ভর সম্পর্ক তৈরি করে তা এগিয়ে নেওয়া উচিত। বিপণন সময়ের পরিবর্তনে সাথে সাথে তার কার্যপরিধি বৃদ্ধি করে। বিপণনকারী ক্রেতাসহ বিভিন্ন পক্ষ তথা সরবরাহকারী, পরিবহন সংস্থা, সংরক্ষণ সংস্থা ইত্যাদির সাথে একটি সু-সম্পর্ক স্থাপন করে তার কাজ সম্পাদন করে। বর্তমান প্রতিযোগিতার যুগে প্রতিনিয়ত নতুন নতুন ক্রেতা সৃষ্টি করা খুবই কঠিন। তাই বিপণনকারী বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিদ্যমান ক্রেতাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে তাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করার চেষ্টা করে। যার ফলে ক্রেতা বার বার তার কাছ থেকে পণ্য ক্রয় করে এবং প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। একইভাবে জনাব আতিকও মনে করেন, বিপণনে জড়িত বিভিন্ন পক্ষের সাথে শক্তিশালী ভ্যালুনির্ভর সম্পর্ক তৈরি করে তা এগিয়ে নেওয়া উচিত।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব আতিকের চিন্তাভাবনা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে কতটা ফলপ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর