উদ্দীপকে বিপণন ক্রমবিকাশের কোন যুগের উল্লেখ রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিপণন ক্রমবিকাশের আধুনিক যুগের অন্তর্গত সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণনযুগ এর উল্লেখ রয়েছে। মূলত ২০১০ সালের পর থেকে সামাজিক যোগাযোগ যুগ বা মোবাইল মার্কেটিং যুগের সূচনা হয়। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে ছোট বড় সকল প্রতিষ্ঠান,, Gmail, Facebook, Twitter, Yahoo, messenger, IMO, WhatsApp, Firefox, Google ইত্যাদির জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যবহার করে খুব সহজেই তাদের পণ্য ও সেবার তথ্য প্রকৃত ক্রেতাদের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। এতে পণ্যের প্রচার-প্রসার দ্রুত বাড়ে এবং বিক্রয় বৃদ্ধি পায় ও মুনাফা অর্জন নিশ্চিত হয়। তাছাড়া পণ্যের প্রসারের পাশাপাশি ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করার সহজ হয়। উদ্দীপকে দেখা যায় জনাব জার্সিস যশোরের গ্রাম গঞ্জ থেকে খেজুরের রস সংগ্রহ করেন। নিজে দাঁড়িয়ে থেকে ভেজালমুক্ত নলেন গুড় তৈরি করেন। অনলাইনে ফেসবুক পেজ খুলে হালাল ফুড প্রোডাক্ট নামে ব্যবসা শুরু করেন। এখানে তিনি ফেসবুক পেজের মাধ্যমে তার প্রোডাক্ট বিক্রি করে থাকে যা , মোবাইল মার্কেটিং যুগের অন্তর্গত। বর্তমানে বিপণনকারীদের নিকট এসব মাধ্যম ব্যবহার করে অনলাইনে পণ্য বিপণন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। তাই অনেকেই এ যুগকে ডিজিটাল যুগ নামে অভিহিত করে থাকে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে বিপণন ক্রমবিকাশের কোন যুগের উল্লেখ রয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর