"বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণ যোগ্য"- কেন?
উত্তর: যেসব নিয়ন্ত্রণ যোগ্য পক্ষ, শক্তি ও উপাদান বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে ব্যষ্টিক পরিবেশ বলে। বিপণনের ব্যাষ্টিক পরিবেশের উপাদান গুলো হল-কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী, জনগোষ্ঠী ইত্যাদি। ব্যষ্টিক পরিবেশের এ উপাদান গুলোর ওপর বিপণকারীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ থাকে। যেমন- কোম্পানির প্রতিটি বিভাগ ও উপরের বিভাগের উপর কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ বিদ্যমান। তাছাড়া অন্যান্য উপাদানের কোনটির ওপর প্রত্যক্ষ আবার কোনটির ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায়। তাই, বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদান গুলোকে বিপণনকারীর নিয়ন্ত্রণ যোগ্য উপাদান হিসেবে গণ্য করা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
"বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণ যোগ্য"- কেন?
উত্তর