এফ. রহমানের থাই কুল চাষে সফলতার পেছনে কোন পরিবেশের প্রভাব সব থেকে বেশি? বর্ণনা করো।
উত্তর: এফ. রহমানের থাইকুল চাষে সফলতার পেছনে অর্থনৈতিক পরিবেশের প্রভাব সর্বাধিক। যেসব উপাদান সমন্বিতভাবে ভোক্তার ক্রয় ক্ষমতা এবং ব্যয়-ধাঁচকে প্রভাবিত করে সেগুলোর সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়। ভোক্তাদের আয়, খরচ ও সঞ্চয় করার প্রবণতা, ঋণ ব্যবস্থা প্রভৃতি হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। এফ. রহমান পাবনায় বাণিজ্যিক ভিত্তিতে থাইকুল চাষ শুরু করেন। কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রথম দিকে তার ব্যবসায়ে সফলতা আসেনি। পরবর্তীতে প্রশিক্ষণ ও ঋণগ্রহণ করে তিনি থাইকুল চাষে সফলতা অর্জন করেন। থাইকুল একটি মৌসুমি পণ্য এবং এর চাষপ্রণালী জটিল ও ব্যয়সাপেক্ষ। তাই প্রশিক্ষণ ছাড়া সাধারণ মানুষের পক্ষে থাইকুল চাষ করা কঠিন কাজ। আবার শ্রমিকের বেতন, বীজ ও কীটনাশক ক্রয় প্রভৃতি কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এফ, রহমান এ চাহিদা পূরণ করেছে। এ অর্থ না পেলে তার জন্য উৎপাদন কাজ চালানো কঠিন হত। তাই বলা যায়, এফ রহমানের থাইকুল চাষে সফলতার পেছনে অর্থনৈতিক পরিবেশের প্রভাব সর্বাধিক।
HSC Marketing 2nd Paper Chapter 2 : বিপনন পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 2 : বিপনন পরিবেশ · সৃজনশীল
এফ. রহমানের থাই কুল চাষে সফলতার পেছনে কোন পরিবেশের প্রভাব সব থেকে ব…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর