'পণ্যের মান নির্ধারণ এবং শ্রেণিবদ্ধকরণ একই সূত্রে গাঁথা'-ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতা বা ভোক্তার পছন্দ অপছন্দ অনুযায়ী পণ্যমানের যে সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয় তাকে প্রমিতকরণ বলে এবং পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাতে পর্যায়িতকরণ বলে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। কারণ প্রমিতকরণের যে মান নির্ধারিত হয় তার ভিত্তিতে পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ করা হয়। এক্ষেত্রে পণ্যের মান যদি পূর্বনির্ধারিত না থাকে তাহলে কোনো অবস্থাতেই পণ্যের শ্রেণিবিভাগ করা সম্ভব হবে না। কারণ প্রমিতকরণ হলো শ্রেণিবিভাগ বা পর্যায়িতকরণের ভিত্তি। তাই বলা যায়, প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
'পণ্যের মান নির্ধারণ এবং শ্রেণিবদ্ধকরণ একই সূত্রে গাঁথা'-ব্যাখ্যা কর।
উত্তর