রঞ্জন দে কর্তৃক সৃষ্ট উপযোগ উল্লেখপূর্বক তার সম্ভাব্য ক্ষতি নিরসনে তোমার পরামর্শ ব্যক্ত কর।
উত্তর: রঞ্জন দে কর্তৃক সৃষ্ট উপযোগগুলো হলো স্বত্বগত, স্থানগত এবং সময়গত; বিদ্যমান পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষতি নিরসনকল্পে মজুদকৃত আলু বর্তমান বাজারমূল্যে বিক্রয় করে দেওয়া উত্তম বলে আমি মনে করি। একজন ব্যবসায়ী কর্তৃক যেসব উপযোগ সৃষ্টি হয় সেগুলোর মধ্যে স্বত্বগত, স্থানগত এবং সময়গত অন্যতম। এক্ষেত্রে ব্যবসায়ীকে প্রতিটি উপযোগের গ্রহণযোগ্যতা এবং স্থায়িত্বকাল নির্ধারণের ক্ষেত্রে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। উদ্দীপকের রঞ্জন দে একজন আলু ব্যবসায়ী। তিনি অধিক মুনাফার আশায় আলু সংগ্রহ করে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করে রাখেন। বর্তমানে তার হিমাগারে ৩০০ টন আলু মজুদ রয়েছে'। কিন্তু বাজারে আলুর দাম কমে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। সামনের ঘাটতি মৌসুমে আলুর দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে রঞ্জন দে যদি তার হিমাগারে রক্ষিত আলুগুলো বর্তমান বাজার দরে বিক্রি করেন তাহলে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। সুতরাং সম্ভাব্য ক্ষতি নিরসনে হিমাগারে রক্ষিত আলুগুলো বর্তমান বাজারমূল্যে বিক্রি করে দেওয়া উচিত হবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
রঞ্জন দে কর্তৃক সৃষ্ট উপযোগ উল্লেখপূর্বক তার সম্ভাব্য ক্ষতি নিরসনে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর