শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব রকিব প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের জনাব রকিব প্রাথমিক পর্যায়ে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেছেন। বিপণনের যে কাজের মাধ্যমে পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয় তাকে পরিবহন বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। একই ধরনের পণ্য সকল যায়গায় উৎপাদিত হয় না। পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে ক্রেতার চাহিদা পূরণ করা হয়। উদ্দীপকে জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। এখানে তিনি নিজস্ব গাড়ির সহায়তায় পণ্যসামগ্রী বরিশালে এনে বিক্রয় করেন। ফলে পণ্যের বাড়তি উপযোগ সৃষ্টি হয় এবং বরিশাল এলাকার ক্রেতা সহজে আলু ক্রয় করে তাদের চাহিদা পূরণ করতে পারে। উক্ত ট্রাকের মাধ্যমে আলু সরবরাহ বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।

HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল

উদ্দীপকের জনাব রকিব প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেছ…

উদ্দীপক

জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বাছাইয়ের মাধ্যমে পৃথক করে ক্রেতাদের চাহিদা মেটায়। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো আলু ক্রয় করতে পারে এবং জনাব রকিবও লাভবান হচ্ছেন।

Comilla · 2025

উত্তর

অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে ক্রেতা কর্তৃক পণ্যের মালিকানা গ্রহণ করার প্রক্রিয়াকে বিক্রয় বলে।

উত্তর

বিপণন কার্যাবলি বলতে ঐসব কার্যক্রমকে বোঝায়, যার মাধ্যমে উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বা সেবা - পৌঁছায়। পণ্য বিপণনে কিছু কাজ সম্পন্ন করতে হয়। যেমন: ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, মোড়কিকরণ, বিজ্ঞাপন প্রভৃতি। এক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, চাহিদা পূর্বানুমান, প্রয়োজনীয় কাঁচামাল ব্যবস্থাকরণ ইত্যাদি উৎপাদনের আগের কাজ। আবার বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি, গ্যারান্টি উৎপাদনের পরের কাজ। এসব কাজ করা ছাড়া কোনো প্রতিষ্ঠানই ক্রেতাসন্তুষ্টি এবং ভোক্তাদের সাথে যোগাযোগ স্থাপন ও মুনাফা অর্জন করতে পারবে না। তাই একটি প্রতিষ্ঠানে বিপণন কার্যাবলি প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের জনাব রকিব প্রাথমিক পর্যায়ে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেছেন। বিপণনের যে কাজের মাধ্যমে পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয় তাকে পরিবহন বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। একই ধরনের পণ্য সকল যায়গায় উৎপাদিত হয় না। পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে ক্রেতার চাহিদা পূরণ করা হয়। উদ্দীপকে জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। এখানে তিনি নিজস্ব গাড়ির সহায়তায় পণ্যসামগ্রী বরিশালে এনে বিক্রয় করেন। ফলে পণ্যের বাড়তি উপযোগ সৃষ্টি হয় এবং বরিশাল এলাকার ক্রেতা সহজে আলু ক্রয় করে তাদের চাহিদা পূরণ করতে পারে। উক্ত ট্রাকের মাধ্যমে আলু সরবরাহ বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

রকিবের সফলতার ক্ষেত্রে বিপণনের পর্যায়িতকরণ কাজটি অবদান রেখেছে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ। উদ্দীপকে জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বাছাইয়ের মাধ্যমে পৃথক করে ক্রেতাদের চাহিদা মেটায়। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো আলু ক্রয় করতে পারে এবং জনাব রকিবও লাভবান হচ্ছেন। এখানে দেখা যাচ্ছে, জনাব রকিব তার পণ্য কতিপয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতকগুলো ভাগে ভাগ করে তা বিক্রয় করেন। তার এই কাজ বিপণনের পর্যায়িতকরণকে নির্দেশ করে। নির্দিষ্ট গুণাগুণ ও মানদণ্ডের ভিত্তিতে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। বাজারে একই মানের বা একই দামে পণ্য প্রচলন হয় না। ভোক্তাদের পার্থক্যের কারণে একই প্রতিষ্ঠান বিভিন্ন মানের পণ্য বাজারে ছাড়ে। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ভোক্তা পণ্যসামগ্রী ক্রয় করতে সক্ষম হন। উদ্দীপকেও একইভাবে পর্যায়িতকরণ কাজ সম্পাদনের মাধ্যমে জনাব রকিব তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারছেন ।
HSCMarketing 2nd PaperChapter 3 : বিপনন কার্যাবলী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরমান কারওয়ান বাজারে মৌসুমি ফলের পাইকার। তিনি আমের মৌসুমে রংপুর থেকে বেশি পরিমাণে "হাড়িভাঙ্গা" আম কিনে আনার সাথে সাথে বিক্রি না করে সেগুলোকে আকার, আকৃতি, মান ও স্থায়িত্ব বিবেচনা করে বেশি সময় ধরে বিক্রির জন্য ছোট, মাঝারি ও বড় ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করে সংরক্ষণ করেন। এতে পণ্যের মান ও গুণাগুণ বজায় থাকে। ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী আম কিনতে পারে, ফলে বিক্রি ও খুবই সুশৃঙ্খল হয়।

Barisal · 2017

ক
পুনঃবিক্রেতার বাজার কী?
খ
বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যাখ্যা করো।
ঘ
পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থাকেন? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পুনঃবিক্রেতার বাজার কী?

পুনঃবিক্রেতার বাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"সান ফ্লাওয়ার মিলস" বাছাইকৃত গম থেকে আটা ময়দা, সুজি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করে। মানসম্মত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমান তিনি সারাদেশে তার উৎপাদিত পণ্য গুণগতমান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চিন্তা করেছেন।

Jessore · 2017

ক
প্রমিতকরণ কী?
খ
"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
গ
গম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।
ঘ
সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে? যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রমিতকরণ কী?

প্রমিতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব হাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরে। এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় এখানে বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। একারণে তিনি পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩ বছরের নিরলস প্রচেষ্টায় একটি লিচু বাগান তৈরি করেন। এ বাগানে ২টি জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। এ বছর ফলন ভাল হওয়া সত্ত্বেও লিচু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন।

Sylhet · 2017

ক
পরিবহণ কী?
খ
'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।
গ
উল্লেখিত উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।

'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবহণ কী?

পরিবহণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থউদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যবিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।পুনঃবিক্রেতার বাজার কী?সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপগম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।প্রমিতকরণ কী?উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।উল্লেখিত উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবের কথা বলা হয়েছে? ব্যাখ্য'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।পরিবহণ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।