পরিশেষে জনাব ফাহিম বিপণনের কোন কার্যাবলী অনুসরণ করায় সফলতা লাভ করেছেন বিশ্লেষণ কর।
উত্তর: পরিশেষে জনাব ফাহিম বিপণনের পর্যায়িতকরণ ও প্রমিতিকরণ ধাপটি অনুসরণ করেন, যার ফলে তিনি সফলতা অর্জন করেন। পণ্যের ওজন, আকার, রং ও গুনাগুন ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পন্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকে প্রমিতকরন বলে। অন্যদিকে, প্রতিষ্ঠিত মান অনুযায়ী পন্যদ্রব্য পৃথকীকরণ বা শ্রেণিবদ্ধকরণে হলো পর্যায়িতকরণ। পণ্য দ্রব্য বিপণনে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোক্তার সন্তুষ্টি বিধান করে দক্ষতার সাথে বিপণন কার্যক্রম চালানোর ক্ষেত্রে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের অবদান গুরুত্বপূর্ণ। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা হলে পণ্যের বৈশিষ্ট্য, গুনাগুন নির্দিষ্ট থাকে। ফলে পণ্য পরিদর্শন না করেও ক্রয় বিক্রয় করা যায়। নির্দিষ্ট গ্রেড এর পণ্য কিনলে ক্রেতারা পণ্য মান বা বৈশিষ্ট্য নিয়ে কোন ধরনের দুশ্চিন্তা থাকে না । কারণ কোন বিশেষ গ্রেডের পণ্যের মান বা বৈশিষ্ট্য সর্বত্র একই হয়ে থাকে। তাই বিশেষ মান বা বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য পাওয়ার জন্য ক্রেতা বিশেষ গ্রেড এর ওপর নির্ভর করতে পারে। গ্রেড অনুযায়ী পণ্যের গুণাগুণ নির্দিষ্ট থাকে। তাই কোন কারনে পণ্য মূল্যায়নের প্রয়োজন হলে সহজে মূল্যায়ন করা যায়। এবং এর ফলে প্রতিষ্ঠানের বিক্রয় খুব সহজ হয় এমন ক্রেতারা সঠিক মূল্যে পণ্যটি পেয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, জনাব ফাহিম একজন পাট ব্যবসায়ী। তিনি ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের নিকট হতে অর্থের বিনিময়ে পাট সংগ্রহ করেন। সংগৃহীত পাট তিনি দাম ও মান অনুযায়ী A, B ও C শ্রেণীতে বিভক্ত করে সেগুলো তিনি পাইকারী ব্যবসায়ী ও মিল মালিকদের নিকট বিক্রয় করেন। এভাবে ব্যবসা করে জনাব ফাহিম আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এখানে তিনি পার্টগুলোকে বিভিন্ন দাম ও বিভিন্ন গ্রেডে ভাগ করেন, যা বিপণন কার্যক্রম এর প্রমিতকরণ ও পর্যায়িতকরণকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
পরিশেষে জনাব ফাহিম বিপণনের কোন কার্যাবলী অনুসরণ করায় সফলতা লাভ করেছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর