সার্বিক মান-ব্যবস্থাপনা একটি সমন্বিত রূপ? ব্যাখ্যা কর।
উত্তর: যে ব্যবস্থাপনায় ক্রেতা সন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয় তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো ভোক্তা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্তকরণ। অর্থাৎ এটি একটি সমন্বিত কাজ। কেননা উক্ত ব্যবস্থাপনায় ভোক্তা বা ক্রেতা সন্তুষ্টি, কর্মী সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন বিষয়কে সমন্বিত করে উদ্দেশ্য অর্জন করা হয়। এ বিষয়গুলো সমন্বয় করার মাধ্যমেই ক্রেতাদের সন্তুষ্টি প্রদান করা হয় এবং কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
সার্বিক মান-ব্যবস্থাপনা একটি সমন্বিত রূপ? ব্যাখ্যা কর।
উত্তর