"উৎপাদন ক্ষমতা ব্যবস্থাপকীয় দক্ষতার ওপর নির্ভর করে" ব্যাখ্যা কর।
উত্তর: একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বলে। সাধারণত কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দক্ষতার ওপর নির্ভর করে। দক্ষ ব্যবস্থাপক কোনো কারখানার সামগ্রিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। অন্যদিকে, অদক্ষ ব্যবস্থাপকের দুর্বল ব্যবস্থাপনার কারণে উৎপাদন 'ক্ষমতা হ্রাস পেতে পারে। কেননা কর্মী দিয়ে কাজ করিয়ে নিয়ে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়। আর তাই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপকের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Marketing 1st Paper Chapter 8 : উৎপাদন ক্ষমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 8 : উৎপাদন ক্ষমতা · সৃজনশীল
"উৎপাদন ক্ষমতা ব্যবস্থাপকীয় দক্ষতার ওপর নির্ভর করে" ব্যাখ্যা কর।
উত্তর