'আফতাব ফুড প্রডাক্টস' কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করে? ব্যাখ্যা দাও।
উত্তর: 'আফতাব ফুড প্রোডাক্টস' প্রকৃত উৎপাদন ক্ষমতা অনুসরণ করে। প্রকৃত উৎপাদনের বিষয়টি উৎপাদিত পণ্য বা সেবার ওপর নির্ভর করে। এটি নির্ণয়ে নিট উৎপাদনের পরিমাণকে মানদ্র হিসেবে ব্যবহার করা হয়। একটি প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদিত পণ্য পাওয়া যায়, তাই হলো প্রকৃত উৎপাদন ক্ষমতা। সাধারণত উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারের হার নির্ণয়ের জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতার প্রয়োজন পড়ে। উদ্দীপকের 'আফতাব ফুড প্রোডাক্টস' একটি বিখ্যাত পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান। শুরুতে প্রতিষ্ঠানটি দৈনিক এক হাজার ব্যাগ পোল্ট্রি ফিড উৎপাদন করলেও একই সময় ও শ্রম ব্যয় করে বর্তমানে দৈনিক নয়শত পঞ্চাশ ব্যাগ খাদ্য উৎপাদন করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে বর্তমানে ৯৫০ একক পণ্য উৎপাদন করছে; যা প্রকৃত উৎপাদন ক্ষমতাকে প্রকাশ করে।
HSC Marketing 1st Paper Chapter 8 : উৎপাদন ক্ষমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 8 : উৎপাদন ক্ষমতা · সৃজনশীল
'আফতাব ফুড প্রডাক্টস' কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করে? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর