'আফতাব ফুড প্রডাক্টস' কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: 'আফতাব ফুড প্রোডাক্টস' কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি যুক্তিযুক্ত। একটি প্রতিষ্ঠানে বিদ্যমান উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপাদানের কাম্য ব্যবহার নিশ্চিত হয়, তবে তাকে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলে। উদ্দীপকে দেখা যায়, আফতাব ফুড প্রোডাক্টস একটি বিখ্যাত পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুরুতে দৈনিক এক হাজার ব্যাগ পোল্ট্রি ফিড উৎপাদন করত। কিন্তু একই সময় ও শ্রম ব্যবহার করে বর্তমানে দৈনিক নয়শত পঞ্চাশ ব্যাগ খাদ্য উৎপাদন করে। একই সময় ও শ্রমে কম খাদ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। তাই প্রতিষ্ঠানটি উৎপাদন বৃদ্ধি করতে চায় যা বাস্তবসম্মত বলে মনে করা যায়। উল্লিখিত প্রতিষ্ঠানটি একই সময় ও শ্রম ব্যয় করে আগে উৎপাদন করত এক হাজার ব্যাগ খাবার। আর এখন উৎপাদন করে নয়শত পঞ্চাশ ব্যাগ খাবার। অর্থাৎ উৎপাদনের পরিমাণ কমলেও সময় ও শ্রম ব্যয় একই থাকায় একদিকে উৎপাদন ব্যয় গড়ে বেড়ে যায়, অন্যদিকে সময় ও শ্রমের সদ্ব্যবহার হয় না। উক্ত সময় ও শ্রম কাজে লাগিয়ে উৎপাদন বাড়ালে গড় উৎপাদন ব্যয়ও কমবে এবং উৎপাদনের উপাদানের সদ্ব্যবহার হবে। সুতরাং উৎপাদন বাড়ালে যেহেতু গড় উৎপাদন ব্যয় কমে এবং উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নিশ্চিত হয় সেহেতু আফতাব ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত যথেষ্ট বাস্তবসম্মত বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 8 : উৎপাদন ক্ষমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 8 : উৎপাদন ক্ষমতা · সৃজনশীল
'আফতাব ফুড প্রডাক্টস' কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু বাস্তব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর