সম্প্রতি বছরে 'তাসনিম টেক্সটাইল' কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি কী যৌক্তিক বলে মনে কর? উৎপাদন ক্ষমতার ধরন উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: সম্প্রতি বছরে 'তাসনিম টেক্সটাইল'-এর কার্যকর উৎপাদন ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্তটি যৌক্তিক বলেই আমি মনে করি। স্বাভাবিকভাবে কোনো প্রতিষ্ঠান মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তাই হলো কার্যকর উপাদান ক্ষমতা। উৎপাদন কাজে ধারাবাহিকতা এবং উৎপাদনের উপকরণসমূহ যথাযথ ব্যবহারের ওপর কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ভর করে। উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে 'তাসনিম টেক্সটাইল' সর্বোচ্চ উৎপাদন ক্ষ ক্ষমতা ব্যবহার করে। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানের উৎপাদন কমেে যায়। তাই সম্প্রতি বছরে প্রতিষ্ঠানটি বিদ্যমান সুযোগ-সুবিধাকে কাজে স লাগিয়ে সাশ্রয়ী ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। 'তাসনিম টেক্সটাইল'-এর নতুন সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠান ভবিষ্যতে সর্বোচ্চ পরিমাণ কাপড় উৎপাদন করবে না। বরং এটি সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করবে। এতে এককপ্রতি পণ্য উৎপাদন ব্যয় কম হবে। এ ব্যবস্থাই হলো কার্যকর উৎপাদন ক্ষমতা। এ পদ্ধতি ব্যবহারের কারণে প্রতিষ্ঠানের মেশিনের আয়ুষ্কাল বাড়বে। তাছাড়া এক প্রতি ব্যয় কমায় প্রতিষ্ঠানের পক্ষে বেশি মুনাফা অর্জনের সুযোগও সৃষ্টি হবে। এসব কারণেই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির কার্যকর উৎপাদন ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 8 : উৎপাদন ক্ষমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 8 : উৎপাদন ক্ষমতা · সৃজনশীল
সম্প্রতি বছরে 'তাসনিম টেক্সটাইল' কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি কী যৌক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর