উদ্দীপকের খান টিম্বারস কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের খান টিম্বারস সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত । স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ-সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। উৎপাদন ক্ষমতা হলো উৎপাদনের সামর্থ্য। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যন্ত্রের গায়ে লেখা থাকে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় পৌছানো একটি কঠিন কাজ। এতে পণ্য বা সেবা মানের অবনতি ঘটে এবং কার্য পরিবেশ বিনষ্ট হতে পারে। তবে জরুরি প্রয়োজনে খুবই স্বল্প সময়ের জন্য এরূপ ক্ষমতা প্রয়োগ করা যেতে পারে। জনাব মাসুদ খান খান টিম্বার' নামে একটি আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদনের সকল উপকরণ যথাযথভাবে ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ আসবাবপত্র তৈরি করেন । যেহেতু তিনি উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। তাই বলা যেতে পারে খান টিম্বার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত।
HSC Marketing 1st Paper Chapter 8 : উৎপাদন ক্ষমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 8 : উৎপাদন ক্ষমতা · সৃজনশীল
উদ্দীপকের খান টিম্বারস কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? ব্যা…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর