পদ্মা ফুড লি. এর আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য করণীয় সুপারিশ করো।
উত্তর: পদ্মা ফুড লি.কে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য ISOথেকে সনদ গ্রহণ করতে হবে বলে আমি মনে করি। ISO–এর পূর্ণরূপ হলো:International Organisation for Standardization. যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ কারী সংস্থা। ISOআন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মান সনদ প্রদান করে থাকে। পদ্মা ফুড লি.কে তাদের উৎপাদিত পণ্য বৈদেশিক বাজারে বিক্রির উদ্দেশ্যে ISO থেকে ISO-9000এবং ISO-14000সনদ গ্রহণের পরিকল্পনা করছে।ISO-9000দ্বারা পণ্যের ডিজাইন এবং কোয়ালিটির মান সনদ দেওয়া হয় এবংISO-14000দ্বারা পরিবেশ সম্পর্কিত মান সনদ প্রদান করা হয়। উদ্দীপকে পদ্মা ফুড লি.উক্ত সনদ দুটির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ঘোষণা করতে পারবে যে, তাদের পণ্য মানসম্মত এবং পরিবেশবান্ধব। প্রতিটি দেশ পণ্য বা সেবা উৎপাদন করে নিজের দেশের মানদন্ড অনুযায়ী। কিন্তু বর্তমানে মুক্তবাজার অর্থনীতি এবং কর্ম বর্ধমান আন্তর্জাতিক বাজারের কারণে পণ্য বা সেবার মান আন্তর্জাতিক হওয়া প্রয়োজন। ISOসনদ দ্বারা পণ্যের আন্তর্জাতিক মানের স্বীকৃতি দেওয়া হয়। ISOসনদ পেলে পণ্যটি বিশ্বের সকল দেশে প্রবেশ করতে পারবে। তাই বলা যায় যে, পদ্মা ফুড লি.আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য থেকে সনদ নিতে হবে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
পদ্মা ফুড লি. এর আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য করণীয় সুপারিশ করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর