মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো ।
উত্তর: মান ব্যবস্থাপনা হলো মানসম্মত পণ্য ও সেবা তৈরি করা, মান ধরে রাখা, অপচয় কমিয়ে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানো এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নতুন ক্রেতা তৈরি করা। মান ব্যবস্থাপনার মাধ্যমে মানসম্মত পণ্য তৈরি করায় একই ক্রেতা বারবার পণ্য কিনতে আগ্রহী হয় এবং বর্তমান ক্রেতারাও নতুন ক্রেতা সৃষ্টিতে ভূমিকা রাখে। অর্থাৎ, মান ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান ভোক্তা সন্তুষ্টি অর্জন করতে পারে এবং পণ্য বা সেবার ধারাবাহিক উন্নয়ন করতে পারে। তাই বর্তমানে প্রতিষ্ঠানগুলো মান ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে থাকে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো ।
উত্তর