মি. শফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলোই কি মান ব্যবস্থাপনার উপাদান? ব্যাখ্যা কর।
উত্তর: মি. শফিক যে কাজগুলো সম্বোধন করেন সেগুলো হল মান ব্যবস্থাপনার উপাদান। ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে। যে কোন প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেতাদের প্রত্যাশা পূরণার্থে মান ব্যবস্থাপনা পণ্যের নকশাকরণ,কাঁচামাল ক্রয়, উৎপাদন প্রক্রিয়া নির্দিষ্ট ও প্রক্রিয়া সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সর্বোপরি উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকেন। উদ্দীপকে মি. শফিক ব্যবস্থাপনা বিষয় নিয়ে এমবি ডিগ্রী অর্জন করে এখন একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, আমাদের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তার এই কাজগুলো মান ব্যবস্থাপনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. শফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো হলো মান ব্যবস্থাপনার উপাদান।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
মি. শফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলোই কি মান ব্যবস্থাপনার উপাদান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর