পণ্যটি মেরামত করতে প্রতিষ্ঠানটি যে ব্যয় করেছে তা কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: পণ্যটি মেরামত করতে প্রতিষ্ঠানটি যে ব্যয় করেছে তা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। ক্রেতার কাছে পণ্য বিক্রির পর কোনো ত্রুটি ধরা পড়লে ওয়ারেন্টির আওতায় ঐ পণ্য মেরামত সংক্রান্ত যে খরচ হয় সেটিই বাহ্যিক ব্যর্থতার ব্যয়। পণ্যমান খারাপ বা নিম্ন হলে এ ব্যয় বেড়ে যায়। উদ্দীপকে উল্লেখিত জনাব জুবায়ের কয়েক বছর আগে একটি ফ্রিজ কেনেন। কেনার সময় বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে পাঁচ বছরের চুক্তি করেন যে, পণ্যের কোনো সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানটি তা মেরামত করে দিবে। এ ধরনের চুক্তিকে ওয়ারেন্টি বলা হয়ে থাকে। আর জনাব জুবায়েরের কেনা ফ্রিজটি নষ্ট হওয়ায় সেই ওয়ারেন্টির আওতায় প্রতিষ্ঠানটি নিজ খরচে মেরামত করে দেয়। সুতরাং, প্রতিষ্ঠানটির এ ধরনের খরচ বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · সৃজনশীল
পণ্যটি মেরামত করতে প্রতিষ্ঠানটি যে ব্যয় করেছে তা কোন ব্যয়ের অন্তর…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
