উদ্দীপকে উল্লিখিত পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে যে পণ্য ডিজাইন ভূমিকা রেখেছে তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যের চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে যে পণ্য ডিজাইন ভূমিকা রেখেছে তা হলো রুচিসম্মত ডিজাইন। যে পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতা সাধারণের নিকট আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয় তাকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে। পণ্যের ডিজাইন যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এটি যেমন জরুরি তেমনি এটি বেশ কিছু সুবিধাও প্রদান করে। উদ্দীপকে জনাব জামানের ফার্নিচার ব্যবসায় ভালোই চলছে। তিনি ক্রেতাদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে শৈল্পিক ও কারুকার্যময় ফার্নিচার তৈরি করায় তার ফার্নিচারের চাহিদা বৃদ্ধি পায়। ফার্নিচারের ক্ষেত্রে মানুষের নিজস্ব রুচি ও পছন্দ আলাদা গুরুত্ব বহন করে ফলে তিনি যেহেতু এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন তাই তার পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বলা যায় যে, প্রতিষ্ঠানটি পণ্যের চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে রুচিসম্পত বা নান্দনিক ডিজাইন ব্যবহার করছে।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে যে পণ্য ডিজা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
