উদ্দীপকটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: ' রহিম স্পিনিং মিল' যশোরের নওয়াপাড়ায় অবস্থিত একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে সুতা কাটার যন্ত্রপাতি একটি কক্ষে এবং কাপড় বুননের যন্ত্রপাতি আরেকটি কক্ষে সংস্থাপন করা আছে। বাজারে প্রতিষ্ঠানটির উৎপাদিত কাপড়ের বেশ চাহিদা আছে এবংকর্মীরা প্রতিষ্ঠানটিতে কাজ করে বেশ আনন্দিত। Q. প্রতিষ্ঠানটিতে বিদ্যমান বিন্যাসের ফলে- i. নমনীয়তা রক্ষা করা কঠিন হয় ii. কার্যাবলি নিয়ন্ত্রণ সহজ হয় iii. অধিক উৎপাদন নিশ্চিত হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: এখানে সুতা কাটা থেকে কাপড় বোনা পর্যন্ত উৎপাদনের ধাপ অনুসারে যন্ত্রপাতি সাজানো হয়েছে—এটি পণ্য বা লাইন বিন্যাস। এ বিন্যাসে কাজ ধারাবাহিক হওয়ায় নিয়ন্ত্রণ সহজ এবং অধিক উৎপাদন সম্ভব হয়; তবে যন্ত্রপাতি নির্দিষ্ট ধারায় স্থাপিত থাকায় উৎপাদনে পরিবর্তন এনে নমনীয়তা বজায় রাখা কঠিন হয়।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · MCQ
