'সাহারা গার্মেন্টস লি.' প্রাথমিক পর্যায়ে কোন ধরনের লে-আউট অনুসরণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: সাহারা গার্মেন্টস লি. প্রাথমিক পর্যায়ে প্রক্রিয়া লে-আউট অনুসরণ করে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাজের প্রকৃতি অনুসারে, সমজাতীয় কাজগুলোকে একই বিভাগের অধীনে এনে বিভিন্ন কর্মকেন্দ্র বা বিভাগে ভাগ করে বিন্যাসের কাজ সম্পাদন করা হলে তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। এক্ষেত্রে মূলত কাজসমূহকে সমজাতীয়তার ভিত্তিতে ভাগ করে একই ধরনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। উদ্দীপকে 'সাহারা গার্মেন্টস লি. একটি রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। পোশাক প্রস্তুতের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটি তাদের কারখানাটিকে কার্যের সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন বিভাগে সাজিয়ে থাকে। এতে করে যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। এক্ষেত্রে সমজাতীয়তার ভিত্তিতে কারখানার যন্ত্রপাতি সাজানোর কাজটি প্রক্রিয়া লে-আউটের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'সাহারা গার্মেন্টস লি.' প্রাথমিক পর্যায়ে প্রক্রিয়া লে-আউট অনুসরণ করে।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · সৃজনশীল
'সাহারা গার্মেন্টস লি.' প্রাথমিক পর্যায়ে কোন ধরনের লে-আউট অনুসরণ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
