উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দেশীয় গ্রাহকদের অর্ডার নেওয়ার সুবিধার্থে যে সিদ্ধান্ত নিয়েছে, লে-আউটের ধরন উল্লেখপূর্বক তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'সাহারা গার্মেন্টস লি.' দেশীয় গ্রাহকদের অর্ডার নেওয়ার সুবিধার্থে অফিস লে-আউটের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা প্রতিষ্ঠানের জন্য যৌক্তিকতাপূর্ণ। অফিসের কার্যাবলি সুষ্ঠু ও সঠিকভাবে সম্পাদনের জন্য এবং অফিস স্থানের কাম্য ব্যবহারের লক্ষ্যে অফিসে অবস্থিত আসবাবপত্র ও সাজসরঞ্জামের বিন্যাস করাকে অফিস লে-আউট বলে। অফিস লে-আউট অফিসের স্থান ব্যবহারের সাথে সম্পর্কিত। এরূপ বিন্যাসের মূল উদ্দেশ্য হচ্ছে অফিস স্থানের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ। উদ্দীপকে 'সাহারা গার্মেন্টস লি.' একটি রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সম্প্রতি দেশীয় গ্রাহকরাও উক্ত প্রতিষ্ঠানটির উৎপাদিত পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করায় সাহারা গার্মেন্টস লি. তাদের কারখানার দ্বিতীয় তলায় দেশীয় গ্রাহকদের অর্ডার নেওয়ার সুবিধার্থে একটি কোম্পানি ফ্রন্ট অফিস চালুর সিদ্ধান্ত নেয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি অফিস লে-আউটের সিদ্ধান্ত গ্রহণ করে। অফিস লে-আউটের মাধ্যমে অফিসের অভ্যন্তর ভাগে বিদ্যমান জায়গা সর্বোচ্চ কাম্য ব্যবহার নিশ্চিত করা হয়। এ বিন্যাসের ক্ষেত্রে অফিসের অভ্যন্তরে চলাচল এবং নিরাপত্তাকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও অফিস বিন্যাসের ক্ষেত্রে সৌন্দর্যের বিষয়টিকেও গুরুত্ব - দেওয়া হয়। এতে গ্রাহকরা আকৃষ্ট হয়। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায় এবং সহজেই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'সাহারা গার্মেন্টস লি.' দেশীয় গ্রাহকদের অর্ডার নেওয়ার সুবিধার্থে অফিস লে-আউটের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে- তা প্রতিষ্ঠানের জন্য যৌক্তিকতাপূর্ণ।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দেশীয় গ্রাহকদের অর্ডার নেওয়ার সুবিধা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
