উদ্দীপকের আলোকে আবিদ ও আশিকের কারখানার বিন্যাসের মধ্যে পার্থক্য তুলে ধরো।
উত্তর: পণ্য বিন্যাসে পণ্যের উৎপাদন অনুযায়ী বিন্যাস করা হয়। অপরদিকে, প্রক্রিয়া বিন্যাসে সমজাতীয় কাজগুলোকে একত্রে সম্পন্ন করা হয়। পণ্যের উৎপাদন ধারাবাহিকভাবে সাজানো হলে তা পণ্য বা প্রোডাক্ট লে আউট। এক্ষেত্রে পণ্যের উৎপাদন ধাপে ধাপে সরলরেখায় সাজানো হয়। আবার, উৎপাদনের একই জাতীয় কাজগুলোকে একই বিভাগের আওতায় এনে উৎপাদন পরিচালনা করা হলো প্রক্রিয়া বা প্রসেস লে আউট। এক্ষেত্রে সমজাতীয় যন্ত্রপাতি একই বিভাগে সাজানো হয়। উদ্দীপকে মি. আবিদ একটি কারখানা স্থাপন করেন। তিনি কারখানাটি পণ্য বা প্রোডাক্ট লে আউটে সাজান। এক্ষেত্রে তার উৎপাদিত পণ্য ধাপে ধাপে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত হয়। অপরদিকে, তার বন্ধু আশিক সমজাতীয় কাজগুলোকে একই বিভাগের অধীনে এনে কারখানা বিন্যাস করেছেন। তাদের উভয়ের ব্যবহৃত বিন্যাস আলাদা। মি. আবিদ পণ্য লে আউট বিন্যাস করেছেন। কিন্তু জনাব আশিক প্রক্রিয়া বা প্রসেস লে আউট করেন। পণ্য লে আউটে পণ্য ধাপে ধাপে উৎপাদিত হয়। পক্ষান্তরে, প্রক্রিয়া লে আউটে পণ্যের সমজাতীয় সকল কার্যাবলি একই বিভাগে করা হয়। পণ্য লে আউটে পণ্যের উৎপাদন প্রক্রিয়া প্রাধান্য পায়। অপরদিকে, প্রক্রিয়া বিন্যাসে সমজাতীয় যন্ত্রপাতি ও শ্রমিকের একত্রিতকরণ প্রাধান্য পায়। সুতরাং, দুটি বিন্যাসই আলাদা স্বতন্ত্র।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আবিদ ও আশিকের কারখানার বিন্যাসের মধ্যে পার্থক্য তুল…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে তার কারখানার উৎপাদন প্রক্রিয়া কয়েকটি কর্মক্ষেত্রে ভাগ করা। ইনপুট হিসেবে কাঁচামাল সরবরাহের পর তা ধারাবাহিকভাবে কর্মক্ষেত্র ১, ২, ৩ ও ৪-এ প্রক্রিয়াজাত করা হয়। সর্বশেষ ধাপে চূড়ান্ত পণ্য উৎপাদিত হয়। এসব কাজ একটির পর একটি সরলরেখার আকারে পরিচালিত হয়, যা পণ্য বিন্যাসের সাথে মিলে যায়। তাই বলা যায়, মি. আবিদ পণ্য বিন্যাস ব্যবহার করেছেন।উত্তর
