লে আউটের ধরন উল্লেখপূর্বক বর্তমানে জনাব রাসেলের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব রাসেলের ভাড়া করা নতুন ভবনে অফিস বিন্যাস ব্যবহারের পদক্ষেপটি যৌক্তিক। অফিস বিন্যাসে অফিসের কাজসমূহ সুন্দরভাবে ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, বিভাগ, উপকরণ প্রভৃতি সাজিয়ে রাখা হয়। এর মাধ্যমে অফিসে সুন্দর কাজের পরিবেশ সৃষ্টি করা হয়। প্রতিষ্ঠানকে এক্ষেত্রে নৈকট্য ও গোপনীয়তার বিষয়গুলো খুব ভালোভাবে বিবেচনায় রাখতে হয়। জনাব রাসেল সুষ্ঠুভাবে তার ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য গার্মেন্টস-এর পাশেই একটি অফিস ভাড়া নেন। সেখানে অফিসের বিভিন্ন বিভাগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম যেমন: ফ্যাক্স ও ফটোকপি মেশিন এবং অন্যান্য আসবাবপত্র সুন্দরভাবে সাজান। যার ফলে তার জন্য অফিসের কাজ পরিচালনা করা সহজ হয়ে যায়। জনাব রাসেল অফিসের আসবাবপত্র, বিভাগ ও মেশিনগুলোকে প্রয়োজন মাফিক সুসজ্জিত করে রাখার মাধ্যমে অফিস বিন্যাসের প্রয়োগ ঘটিয়েছেন। বর্তমান সময়ে অফিস বিন্যাস সুন্দর কার্যপরিবেশ সৃষ্টি এবং কর্মীদের মনোবল বাড়াতে খুবই প্রয়োজনীয়। জনাব রাসেলের এ অফিস বিন্যাসের ফলে তার কর্মীদের জন্য তিনি একটি সুন্দর কাজের পরিবেশ তৈরি করতে পেরেছেন। এতে করে কাজের মান ও গতিশীলতা বাড়বে। কর্মীরা কাজ 'সম্পাদনে বেশি মনোযোগী হবে। তাদের মনোবল, কাজের প্রতি আগ্রহ ও সন্তুষ্টি বেড়ে যাবে। এতে করে প্রতিষ্ঠানটি অল্প কর্মী ব্যবহার করে বেশি কাজ করতে পারবে, যা অফিস ব্যয়কে কমিয়ে দেবে। এসব দিক বিবেচনায়, জনাব রাসেলের অফিস বিন্যাস প্রয়োগের পদক্ষেপটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · সৃজনশীল
লে আউটের ধরন উল্লেখপূর্বক বর্তমানে জনাব রাসেলের গৃহীত পদক্ষেপের যৌক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
