"যান্ত্রিক কটেজ হলো কম্পিউটারনির্ভর একটি অফিস বিন্যাস পদ্ধতি" ব্যাখ্যা কর।
উত্তর: যান্ত্রিক কটেজ হলো অফিস বিন্যাসের এমন একটি মতবাদ যেখানে অফিসে নিয়োজিত অনেক কর্মী একটি কক্ষে কাজ করে এবং নিকটবর্তী অফিস প্রধান অফিসের সাথে কম্পিউটার দ্বারা যুক্ত হয়। যান্ত্রিক কটেজের এ ধারণাটি কম্পিউটার, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এক্ষেত্রে একই অফিসের একাধিক কার্য ইউনিট একই বিল্ডিং অথবা অন্যকোনো বিল্ডিং এ স্থাপন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সকল অফিসের কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং নির্দেশনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে থাকেন। এ কারণে যান্ত্রিক কটেজকে কম্পিউটারনির্ভর একটি অফিস বিন্যাস পদ্ধতি বলা হয়।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · সৃজনশীল
"যান্ত্রিক কটেজ হলো কম্পিউটারনির্ভর একটি অফিস বিন্যাস পদ্ধতি" ব্যাখ্যা কর।
উত্তর
