সেতু তৈরিতে কি প্রক্রিয়া বিন্যাস অনুসরণ সম্ভব? বিশ্লেষণ কর।
উত্তর: সেতু তৈরিতে প্রক্রিয়া বিন্যাস অনুসরণ সম্ভব নয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাজের, প্রকৃতি অনুসারে সমজাতীয় কাজগুলোকে একই বিভাগের অধীনে এনে বিভিন্ন কর্মকেন্দ্র বা বিভাগে ভাগ করে বিন্যাসের কাজ সম্পাদন করা হলে তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। আবার যে লে-আউট বা বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার ও যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকে স্থির - অবস্থান বিন্যাস বা লে-আউট বলে। উদ্দীপকে জনাব রাজিব একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি চট্টগ্রাম শহর হতে প্রায় ৬০ কিলোমিটার দূরে গ্রাম্য খালের ওপর একটি সেতু নির্মাণ করার জন্য ৫০জন শ্রমিক শহর হতে নিয়োগ দেন। শ্রমিকরা সেতুর পার্শ্বে একটি অস্থায়ী তাঁবু তৈরি করে। যাবতীয নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি শহর হতে তাঁবুতে নিয়ে যান। তাবু থেকে শ্রমিকগণ সেতু নির্মাণ কাজ পরিচালন করেন। অর্থাৎ তারা স্থির অবস্থান বিন্যাস ব্যবহার করছে। একটি সেতু নির্মাণে প্রসেস লে-আউট সাধারণত ব্যবহার করা সম্ভব নয়। কারণ প্রসেস লে-আউট মূলত কারখানাভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে একই ধরনের কাজ বা প্রক্রিয়া এক জায়গায় কেন্দ্রীভূত থাকে। কিন্তু সেতু নির্মাণ একটি প্রকল্পধর্মী কাজ, যেখানে নির্মাণকাজ একটি নির্দিষ্ট স্থানে সম্পন্ন করতে হয় এবং শ্রমিক, যন্ত্রপাতি ও উপকরণকে সেই স্থানে নিয়ে গিয়ে কাজ করতে হয়। পাশাপাশি সেতু নির্মাণের প্রতিটি ধাপ একে অপরের ওপর নির্ভরশীল হওয়ায় কাজগুলো আলাদা আলাদা প্রক্রিয়া হিসেবে ভাগ করে এক স্থানে করা যায় না। এ কারণে সেতু নির্মাণে প্রসেস লে-আউটের পরিবর্তে স্থির অবস্থান বা ফিক্সড লে-আউট ব্যবহার করাই অধিক উপযোগী।
HSC Marketing 1st Paper Chapter 10 : লে-আউট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 10 : লে-আউট · সৃজনশীল
সেতু তৈরিতে কি প্রক্রিয়া বিন্যাস অনুসরণ সম্ভব? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
