দৃশ্যকল্প-১ এ জনাব রহিম কোন বিষয় বিবেচনা না করার কারণে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১-এ জনাব রহিম ক্রেতার আধিক্যের বিষয়টি বিবেচনা না করার কারণে ব্যর্থ হয়েছেন। সঠিক অবস্থানের ওপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে। ক্রেতা সমাগম অনেক বা সহজে যাতায়াত করা যায় এমন স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। জনাব রহিমের বাড়ি স্থানীয় বাজার হতে অনেক দূরে। দূরত্ব ও যাতায়াত খরচের কথা চিন্তা করে তিনি বাড়ির পাশে নিজস্ব জমিতে একটি দোকান দিয়েছেন। তার দোকানে পর্যাপ্ত পণ্যসামগ্রী থাকলেও তা বিক্রয় হয় না। কারণ, দোকানটি স্থানীয় বাজার হতে অনেক দূরে। স্থানীয় বাজার থেকে ক্রেতারা তাদের প্রয়োজনীয় সব ধরনের পণ্য ক্রয় করতে পারে। তাই তারা সেখান থেকেই পণ্য ক্রয় করতে আগ্রহী হয়। জনাব রহিমের দোকানটি স্থানীয় বাজার থেকে দূরে হওয়ায় সেখানে ক্রেতা সমাগম কম। ফলে তার দোকানে পণ্য বিক্রয়ও কম হয়। তাই বলা যায়, জনাব রহিম ক্রেতা সমাগমের বিষয়টি বিবেচনা না করায় ব্যর্থ হয়েছেন।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ জনাব রহিম কোন বিষয় বিবেচনা না করার কারণে ব্যর্থ হয়েছে…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর