উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : ডাঃ আহনাফ একজন যকৃত ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। Q. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতি কোনটি?
ক. ক্রায়োসার্জারি
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর: ক্রায়োসার্জারি
ব্যাখ্যা: ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। কোষকে নিম্ন তাপমাত্রায় পৌছানোর জন্য তরল নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস ব্যবহার করা হয়।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · MCQ
