কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি?
ক. মেশিন লার্নিং
খ. ইমেজ প্রসেসিং
গ. স্পীচ প্রসেসিং
ঘ. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
উত্তর: স্পীচ প্রসেসিং
ব্যাখ্যা: মেশিন লার্নিং এর কাজ হচ্ছে এমনভাবে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া যেন সে কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজেই শিখতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তা কাজে লাগাতে পারে। ইমেজ প্রসেসিং হচ্ছে ছবি থেকে বিভিন্ন তথ্য প্রক্রিয়া করার পদ্ধতি। স্পিচ প্রসেসিং হচ্ছে মূলত কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও. শোনানোর কৌশল। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দ্বারা মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে সেসব ভাষায় কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করা হয়।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · MCQ
