কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমরির প্রয়োজন হয়?
ক. প্যারালাল
খ. সিনক্রোনাস
গ. এসিনক্রোনাস
ঘ. আইসো-ক্রোনাস
উত্তর: সিনক্রোনাস
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) সিনক্রোনাস তথ্য: সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টারের পরিবর্তে ব্লক বা প্যাকেট আকারে (সাধারণত ৮০ থেকে ১৩২ ক্যারেক্টার) পাঠানো হয়। একটি সম্পূর্ণ ব্লক তৈরি করার জন্য প্রেরক প্রান্তে ডেটাগুলোকে সাময়িকভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয়, তাই এই পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমরি বা বাফারের (Buffer) প্রয়োজন হয়। (এসিনক্রোনাস পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা যায় বলে এতে কোনো প্রাইমারি মেমরির প্রয়োজন হয় না)।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · MCQ

