প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহৃত হয়- ব্যাখ্যা কর।
উত্তর: প্রেরক ও প্রাপক হিসেবে একই সাথে ব্যবহৃত হয় এমন একটি জনপ্রিয় নেটওয়ার্কিং ডিভাইস হলো মডেম [গণিত] । মডেম শব্দটি মডুলেটর [গণিত] ও ডিমডুলেটরের [গণিত] সমন্বয়ে গঠিত। ডেটা প্রেরণের সময় এটি কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর (মডুলেশন) করে ট্রান্সমিশন মাধ্যমে পাঠায়। আবার ডেটা গ্রহণের সময় অপর প্রান্ত থেকে আসা অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর (ডিমডুলেশন) করে কম্পিউটারে প্রেরণ করে। যেহেতু এটি একই সাথে সিগন্যাল মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করে, তাই মডেমকে প্রেরক ও প্রাপক উভয় ডিভাইস হিসেবে বিবেচনা করা হয়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহৃত হয়- ব্যাখ্যা কর।
উত্তর

