নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: 'ক' কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত ৮টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। Q. উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস — i. ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় ii. ডেটা ফিল্টারিং করতে পারে iii. একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: উদ্দীপকে ৮টি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত—এ ধরনের LAN সংযোগে সাধারণত Switch ব্যবহৃত হয়। Switch ডেটা সংঘর্ষ কমায় এবং গন্তব্য অনুযায়ী ডেটা ফিল্টার করে পাঠাতে পারে। কিন্তু একাধিক নেটওয়ার্ক সংযোগ করার কাজ Router-এর, তাই iii সঠিক নয়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · MCQ

