চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজিটি হলো রিং টপোলজি [গণিত] ।যে টপোলজিতে নেটওয়ার্কের প্রতিটি নোড বা কম্পিউটার তার পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে একটি বৃত্তাকার বা রিং আকৃতির নেটওয়ার্ক গঠন করে, তাকে রিং টপোলজি বলে। [চিত্র] বিশ্লেষণ: রিং টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস (যেমন হাব বা সুইচ) থাকে না। এই নেটওয়ার্কে ডেটা সাধারণত একটি নির্দিষ্ট দিকে (ক্লকওয়াইজ বা অ্যান্টি-ক্লকওয়াইজ) ট্রান্সমিট হয়। প্রতিটি কম্পিউটার ডেটা রিসিভ করে এবং গন্তব্য নিজের না হলে সিগন্যালটিকে বিবর্ধিত করে পরবর্তী কম্পিউটারের দিকে পাঠিয়ে দেয়। এটি টোকেন পাসিং [গণিত] পদ্ধতিতে কাজ করে। কাছাকাছি বা একই ভবনের বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। তবে এই টপোলজিতে যেকোনো একটি কম্পিউটার বা নোড নষ্ট হয়ে গেলে বা সংযোগ বিচ্ছিন্ন হলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
বিশ্লেষণ:
রিং টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস (যেমন হাব বা সুইচ) থাকে না। এই নেটওয়ার্কে ডেটা সাধারণত একটি নির্দিষ্ট দিকে (ক্লকওয়াইজ বা অ্যান্টি-ক্লকওয়াইজ) ট্রান্সমিট হয়। প্রতিটি কম্পিউটার ডেটা রিসিভ করে এবং গন্তব্য নিজের না হলে সিগন্যালটিকে বিবর্ধিত করে পরবর্তী কম্পিউটারের দিকে পাঠিয়ে দেয়। এটি টোকেন পাসিং পদ্ধতিতে কাজ করে। কাছাকাছি বা একই ভবনের বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। তবে এই টপোলজিতে যেকোনো একটি কম্পিউটার বা নোড নষ্ট হয়ে গেলে বা সংযোগ বিচ্ছিন্ন হলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে।উত্তর

