"ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব"- বুঝিয়ে লিখ।
উত্তর: ঝুঁকিপূর্ণ কাজ মানুষের পরিবর্তে যন্ত্র বা রোবট [গণিত] -এর সাহায্যে করা সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় তাকে রোবটিকস [গণিত] বলে। বর্তমান আধুনিক সভ্যতায় ঝুঁকিপূর্ণ কাজের অনেক ক্ষেত্র রয়েছে। যেমন: খনি অনুসন্ধান, বিস্ফোরক বা বোমা নিষ্ক্রিয়করণ, পারমাণবিক চুল্লিতে কাজ করা, কিংবা অগ্নিকাণ্ড থেকে মানুষকে উদ্ধার করা ইত্যাদি। মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক এসব জায়গায় রোবট ব্যবহার করে প্রোগ্রামিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে, নির্ভুল ও নিরাপদে যেকোনো কাজ সম্পন্ন করা যায়।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
"ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব"- বুঝিয়ে লিখ।
উত্তর
