নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যান্তর করো। i. ভুল সকলেই করে। (প্রশ্নবাচক) ii. কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল) iii. কেউ কিছু বলে না। (অস্তিবাচক) iv. সেই বাঁশির সুর খুব মিষ্টি। (বিস্ময়সূচক) v. আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাসূচক) vi. ফুল কে না ভালোবাসে? (নেতিবাচক) vii. সে আমার দিকে তাকাইল না তাই বুঝিলাম সে আমাকে দেখিয়াছে। (সরল) viii. তিনি আর নেই। (যৌগিক)
উত্তর: i. ভুল কে না করে? ii. যিনি কীর্তিমান, তাঁর মৃত্যু নাই। iii. সকলেই নীরব থাকে। iv. আহা, সেই বাঁশির সুর কী মিষ্টি! v. আইন মেনে চলো। / আইন মেনে চলুন। vi. সকলেই ফুল ভালোবাসে vii. সে আমার দিকে না তাকানোয় বুঝিলাম সে আমাকে দেখিয়াছে। viii. তিনি ছিলেন কিন্তু এখন আর নেই।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর